Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ১০ লিটার চোলাই মদসহ আটক ১

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৪ সেপ্টেম্বর, ২০১৭

শ্রীমঙ্গলে ভীমসী কালী মন্দিরের সামনে থেকে ১০ লিটার চোলাই মদসহ  বিষ্ণু পদ দাশ (৫০) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯ টা ৪৫ মিনিটের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ভীমসী কালী মন্দিরের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া বিষ্ণু পদ দাশ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের ভীমসী গ্রামের মৃত অনুকুল দাশের পুত্র।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, শ্রীমঙ্গল থানার এসআই হাফিজুর রহমান সঙ্গীয় ফার্সসহ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে ১০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.