Sylhet Today 24 PRINT

বঙ্গবীর ওসমানীর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে যাদুঘরে আলোচনা সভা

সিলেটটুডে ডেস্ক |  ১৪ সেপ্টেম্বর, ২০১৭

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ওসমানী যাদুঘরের উদ্যোগে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে যাদুঘর প্রাঙ্গণে এ সভা ও মিলাদ অনুষ্ঠিত হয়।

শাবির স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশন এর ডীন প্রফেসর ড. মুছাদ্দেক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর এস.এম. হুমায়ুন কার্নায়েল ও এসইউ শিপলু এর যৌথ পরিচালনায় আলোচনা সভায় ওসমানীর জীবনী নিয়ে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, ওসমানী স্মৃতি ট্রাস্ট এর ট্রাস্টি এডভোকেট নওসাদ আহমদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমেদ নুর, জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট ই. ইউ. শহিদুল ইসলাম শাহিন, কর আইনজীবী সমিতির সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভুলা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ওসমানী যাদুঘরের সহকারী কিপার মো. জিয়ারত হোসেন খান।

এছাড়াও বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসনের এডিএফ এস এম ছাইদুল ইসলাম, জাতীয় জনতা পার্টির জেলা সভাপতি আলহাজ্ব এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, ফায়ার সার্ভিস সিলেট বিভাগের উপ-পরিচালক এবিএম ফেরদৌস চৌধুরী, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত, সিলেট জেলা জনতা পার্টির সাধারণ সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মতুর্জা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আছদ্দর আলী, গণদাবী পরিষদের এম.এ. জলিল, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মকসুদ বখত, জনতা পার্টি মহানগর শাখার দপ্তর সম্পাদক বাবু কিরণ দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার্স ফোরাম ৭১ এর সিলেট জেলা সাধারণ সম্পাদক মহি উদ্দিন আহমদ, জনতা পার্টি গোলাপগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক আলী হোসেন, আমিনুর রশিদ খলিল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.