Sylhet Today 24 PRINT

তিন মোটরসাইকেল মালিকের সন্ধান চায় সিলেট পুলিশ

নিজস্ব প্রতিবেদক |  ১৫ সেপ্টেম্বর, ২০১৭

নগরীর বিমানবন্দর থানা এলাকায় বিভিন্ন সময়ে জব্দ হওয়া তিনটি মোটরসাইকেলের প্রকৃত মালিকের খোঁজ চায় পুলিশ। বৃহস্পতিবার মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মোটরসাইকেল তিনটির প্রকৃত মালিক মালিকানা দাবী প্রমাণে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

জেদান জানান, গত ১৫ আগস্ট সাদা নীল রংয়ের ইয়ামাহা মোটরসাইকেল যার রেজি. নং সিলেট-ল-১১-৫২৫৫ ইঞ্জিন নং- ২১সি১০৮৫৯০১ চেচিস নং- এমই১২১সিও১১এ২০৮৫৮০৮ পরিত্যক্ত অবস্থায় এয়ারপোর্ট থানাধীন লন্ডনী রোড এলাকা জব্দ করা হয়। এয়ারপোর্ট থানার জিডি নং-৬০১।

এর আগে গত ২৯ জানুয়ারি নীল রংয়ের সুজোকি জিক্সার রেজিষ্ট্রেশন নাম্বার প্লেটবিহীন ১৫০ সিসি মোটর সাইকেল যার ইঞ্জিন নং- বিজিএ১১৬১৫৪৫ চেচিস নং- এমবি৮এনজি৪বিএইএফ৮১৫৫৭০৮ পরিত্যক্ত অবস্থায় ফাজিলচিশত এলাকা হতে জব্দ করা হয় (জিডি নং-৮৪১)।

এবং গত বছরের ৩০ নভেম্বর লাল রংয়ের ডায়ূন মোটরসাইকেল রেজিস্ট্রেশন নাম্বার সিলেট মেট্রো-১৪-৯৮৭০ ইঞ্জিন নং- ডিওয়াই১৫০এফএমজি-২*০১৭৩৬৭৫৪* চেচিস নং- এলএক্সএসপিসিসিএলওয়াই৬এল৪০৭৭৪৭৬* পরিত্যক্ত অবস্থায় হোসনাবাদ আবাসিক এলাকা হতে জব্দ করা হয়। এ বিষয়ে জিডি নং-১১৩৩।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.