Sylhet Today 24 PRINT

চুনারুঘাটের ইউএনও সিরাজাম মুনিরা সিলেটে বদলী

চুনারুঘাট প্রতিনিধি |  ১৫ সেপ্টেম্বর, ২০১৭

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজাম মুনিরাকে সিলেট সদর উপজেলায় বদলী করা হয়েছে। একই সাথে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবীকে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাম্মদ নাজমানারা খানুম তাদের এ বদলীর নির্দেশ প্রদান করেন।

উল্লেখ্য, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা চলতি বছরে ফেব্রুয়ারি মাসে চুনারুঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। যোগদানের প্রায় ৮মাস পর তাকে বদলী করা হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.