Sylhet Today 24 PRINT

সাংবাদিক ববি’র পিতৃবিয়োগ

নিজস্ব প্রতিবেদক |  ১৫ সেপ্টেম্বর, ২০১৭

সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম-এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি শাকিলা ববির পিতা, সাবেক সেনা সদস্য মো. শওকত আলি আর নেই।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে হবিগঞ্জে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিকস, কিডনি রোগসহ বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। সাবেক এ সেনা সদস্য মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র ও ৩ কন্যা সন্তান রেখে গেছেন।

মরহুমের প্রথম জানাজা শুক্রবার বাদ জুম্মা হবিগঞ্জ সদরের সিনেমা হল বাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর বাদ আসর দরিয়াপুর স্কুল মাঠে ২য় জানাজা শেষ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

সিলেটটুডে পরিবারের শোক
সাংবাদিক শাকিলা ববির পিতা শওকত আলির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম পরিবার।

এক শোকবার্তায় তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.