Sylhet Today 24 PRINT

মাসুম হত্যা: টিটুসহ ছাত্রলীগের ২২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক |  ১৫ সেপ্টেম্বর, ২০১৭

আভ্যন্তরীণ বিরোধের জের ধরে খুন হওয়া ছাত্রলীগ কর্মী জাকারিয়া মো. মাসুম হত্যার ঘটনায় মামলা হয়েছে।

নিহতের মা আতিয়া বেগম নিজে বাদী হয়ে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মধ্যরাতে শাহপরান থানায় ছাত্রলীগ নেতা টিটু চৌধুরীসহ ২২ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ হত্যা মামলায় প্রধান আসামী করা হয়েছে এমসি কলেজ ছাত্রলীগ নেতা টিটু চৌধুরীকে। এছাড়াও এজাহার নামীয় ৯ জন এবং অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে শিবগঞ্জের লামাপাড়া এলাকায় জাকারিয়া মো. মাসুমকে ছুরিকাঘাত করা হয়। পেশায় ব্যবসায়ী মাসুম ছাত্রলীগের সুরমা গ্রুপের কর্মী। এমসি কলেজ ছাত্রলীগ নেতা টিটু চৌধুরীর অনুসারীরা মাসুমকে ছুরিকাঘাত করে বলে অভিযোগ করেছে তার পরিবার। বিকেলে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুম মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.