Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৬ সেপ্টেম্বর, ২০১৭

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর সহ-সভাপতি ইসমাইল মাহমুদ এর উপর হামলা ও হত্যার হুমকির প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১ ঘটিকার সময় শ্রীমঙ্গল চৌমুহনায় এই কর্মসূচীতে বক্তব্য প্রদান করেন প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরী, সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, যুগান্তরের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ চৌধুরী, সাংবাদিক কাওছার ইকবাল, বাংলাদেশ প্রতিদিনের শ্রীমঙ্গল প্রতিনিধি দিপংকর ভট্রাচার্য্য লিটন, যুগান্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন, ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি অনুজ কান্তি দাশ, ইনকিলাবের শ্রীমঙ্গল প্রতিনিধি আনোয়ার হোসেন জসিম, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, সাংবাদিক আবুজার বাবলা, লেখক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.