Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৪

চুনারুঘাট প্রতিনিধি |  ১৬ সেপ্টেম্বর, ২০১৭

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে এঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চুনারুঘাট- শায়েস্তাগঞ্জ সড়কের শ্রীকুটা নামক স্থানে নাম্বারবিহীন সিএনজি চালিত অটোরিকশা নুসরাত পরিবহনের সাথে অন্য একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪ জন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের হারুন মিয়া (২৫), চুনারুঘাট উপজেলার ইচ্ছাকুটা গ্রামের তারেক মিয়া (১৮), সিএনজি চালক রুবেল মিয়া (২০) সহ অন্য আরেক যাত্রী আহত হয়েছেন তার নাম পরিচয় পাওয়া যায়নি।

আহতদের চুনারঘাট ও হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে চুনারুঘাট সরকারি হাসপাতাল সূত্রে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.