Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ

ওসমানীনগর প্রতিনিধি |  ১৬ সেপ্টেম্বর, ২০১৭

সিলেটের ওসমানীনগরে শাহিন আহমদ রনি(১২) নামের এক মাদ্রাসা ছাত্র গত চার দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ রনি উপজেলার উছমানপুর ইউপির উত্তর থানাগাঁও গ্রামের আহছান মিয়ার ছেলে ও উত্তর থানাগাঁও রাহমানিয়া তানিমুল কোরআন মাদ্রাসার হিফজ বিভাগের আবাসিক ছাত্র।

নিখোঁজ রনির পিতা আহছান মিয়া জানান, গত ১৩ সেপ্টেম্বর বিকেলে রনি মাদ্রাসা থেকে কাউকে কিছু না বলে বাহির হয়ে নিখোঁজ হয়। রনির নিখোঁজের বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ তিন দিন পর আমাকে জানালে আত্মীয় স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজখোজির পর রনির সন্ধান কোথাও পাওয়া যায়নি। শেষ পর্যন্ত গত শুক্রবার সন্ধ্যায় রনির পিতা আহছান মিয়া বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি (সাধারণ ডায়েরী নং-৮০০) করেন।

নিখোঁজ রনির গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, শারীরিক গঠন মাঝারী ধরণের, তার উচ্চতা ৪ ফুট ৮ইঞ্চি, নিখোঁজের সময় তার পড়নে ছিল হলুদ রং এর পাঞ্জাবী ও সাদা রং এর পাজামা। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। রনির সন্ধান পেলে তার পিতা আহছান মিয়ার ০১৭৮৮৫২১৩৬৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।

ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা মাদ্রাসা ছাত্র নিখোঁজের সত্যতা নিশ্চিত করে বলেন, এব্যাপারে একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.