Sylhet Today 24 PRINT

কিশোরী মোহন বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শিখা রাণী আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ১৬ সেপ্টেম্বর, ২০১৭

সিলেটের কিশোরী মোহন সরকারী প্রাথমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা শিখা রাণী দাশগুপ্তা(৬২) আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে(স্কয়ার হাসপটাল) তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুর পর কুলাউড়ার ভাটেরাস্থ গ্রামের বাড়িতে তার অন্তোষ্টি ক্রিয়া সম্পন্ন হয়। প্রয়াত শিখা রাণী দাশগুপ্তার স্বামী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্ত প্রদীপ দেবরায়, একমাত্র পুত্র ডা: প্রণবেন্দু দেবরায় সিলেট ডায়াবেটিক হাসপাতালের দন্ত বিশেষজ্ঞ ও একমাত্র কন্যা সঞ্চিতা দেবরায় শর্মী পেশায় আইনজীবি।

প্রয়াতের শ্রাদ্ধানুষ্ঠান আগামি ১৫ অক্টোবর কুলাউড়া উপজেলার ভাটেরার রাধানগরস্থ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। শ্রাদ্ধানুষ্ঠানে আত্মীয়-স্বজন, শুভাকাংখী, প্রয়াত শিক্ষিকার সহকর্মীসহ তাঁর ছাত্রছাত্রীদের উপস্থিতি কামনা করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.