Sylhet Today 24 PRINT

জয়া সেনকে সংসদীয় কমিটির সদস্য করায় দিরাইয়ে আ.লীগের আনন্দ মিছিল

দিরাই প্রতিনিধি  |  ১৬ সেপ্টেম্বর, ২০১৭

প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের সহধর্মিণী দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তকে জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে দিরাই উপজেলা অওয়ামীলীগ।

শনিবার সন্ধ্যায় দিরাই পৌরশহরের আওয়ামীলীগ কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে থানা পয়েন্টে সমাবেশ করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, সহসভাপতি সুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, আওয়ামীলীগ নেতা ছাদ উদ্দিন, বিকাশ রায়, উপজেলা যুবলীগের সহসভাপতি (প্রস্তাবিত) দিরাই পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিত রায়, মোহন চৌধুরী, ইকবাল সরদার,  হাইয়ুম তালুকদার প্রমুখ।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.