Sylhet Today 24 PRINT

বাহুবলে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ আহত ২০

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৬ মে, ২০১৫

বাহুবল উপজেলার সারংপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।গতকাল সোমবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সারংপুর গ্রামের সরকার বাড়ি ও চৌকিদার বাড়ির মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে একাধিক মামলা রয়েছে।

গতকাল সোমবার দুপুরে একটি মামলাকে কেন্দ্র করে সরকার বাড়ির আব্দুল আহাদ ও চৌকিদার বাড়ির আব্দুল আউয়ালের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে নজু মিয়া, হাবিব, আউয়াল, বজলু, নানু, সুমন, জসিম উদ্দিন, ওয়াহিদ, সবুজসহ অন্তত ২০ জন আহত হয়। আহতদেরকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে বাহুবল থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাহুবল থানার ওসি মোশাররফ হোসেন জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। বিষয়টি সামাজিক ভাবে নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.