Sylhet Today 24 PRINT

সিলেটে পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক আটক

সিলেটটুডে ডেস্ক |  ১৭ সেপ্টেম্বর, ২০১৭

সিলেট নগরীর ভার্থখলা এলাকা থেকে ৭০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

রোববার সকাল সাড়ে ৯ টার দিকে ভার্থখলা কিন ব্রিজ সংলগ্ন সুইপার কলোনির পার্শ্বে শফিক মিয়ার কলোনির পিছন থেকে বিশ্বনাথ উপজেলার হরিকলস গ্রামের মৃত লাল মিয়ার ছেলে আয়াত আলীকে (২৬) আটক করা হয়।

মহানগর ডিবি পুলিশের এসআই ভূপেন্দ্র চন্দ্র বর্মণ এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম এ অভিযান চালায়।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা জানিয়েছেন, অভিযানকালে প্রাথমিক অনুসন্ধানে জানা যায় ধৃত ব্যক্তি তার বসতঘরকে মাদক মজুদ রাখার স্থান হিসেবে ব্যবহার করে সিলেট শহরের বিভিন্ন মাদকসেবীদের নিকট খুচরা মূল্যে মাদক সরবরাহ করতো। আয়াত আলী ইতিপূর্বে আরও ২/৩ বার মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছে।

এসআই ভূপেন্দ্র চন্দ্র বর্মণ বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.