Sylhet Today 24 PRINT

আয়শা খাতুন এবার সিলেট বিভাগের শ্রেষ্ঠ শিক্ষিকা

সিলেটটুডে ডেস্ক |  ১৭ সেপ্টেম্বর, ২০১৭

প্রথম দিকে তার সাফল্য ছিলো উপজেলায়। এর পরে সেই সাফল্যের ব্যাপ্তি বিস্তৃত হয় পুরো সিলেট জেলায়। এবার এই সাফল্য ডানা মেলেছে পুরো সিলেট বিভাগেই। দক্ষিণ সুরমা উপজেলা ও সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়া মোছাম্মাৎ আয়শা খাতুন এবার সিলেট বিভাগের শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে নির্বাচিত হয়েছেন।

আয়শা খাতুন দক্ষিণ সুরমার হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে দায়িত্বে আছেন। শিক্ষক্ষ হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবেই তাকে বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়।

মেধাবী শিক্ষিকা আয়শা খাতুন দীর্ঘদিন ধরে দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষামূলক ও সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছেন।

আয়শা খাতুন দক্ষিণ সুরমা উপজেলার আলমপুরের মরহুম ইউসুফ আলী কুটু মিয়া ও মোছাম্মাৎ রাহিমা খাতুনের মেয়ে। পাঁচ ভাই-বোনের মধ্যে সবার ছোট আয়শা লালবাজার ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং দৈনিক শুভ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মঈন উদ্দিনের ছোট বোন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.