দিরাই প্রতিনিধি | ১৭ সেপ্টেম্বর, ২০১৭
দিরাইয়ে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় মেলার উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা প্রশিক্ষণ অফিসার স্বপন কুমার সাহা। এ উপলক্ষে উপজেলা গণমিলনায়তন হলে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল বাহরাইনের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিতাংশু শেখর দাসের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ অফিসার স্বপন কুমার সাহা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া।
সভা শেষে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা।