Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে যুবদল নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক  |  ২৬ মে, ২০১৫

মৌলভীবাজারে মারামারির মামলায় সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেনকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ। মো. আশরাফ হোসেন নাজিরাবাদ ইউনিয়নের উদারাই গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (২৬ মে) ভোরে উদারাই গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন- তার বিরুদ্ধে দুই প্রতিবন্ধীকে মারধরের মামলা রয়েছে এবং এই মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.