Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে গীতিকার ও ক্রীড়া সংগঠক সংবর্ধিত

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৭ সেপ্টেম্বর, ২০১৭

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী গীতিকার এমডি মানোয়ার ও বাংলাদেশ শিশু কিশোর ফুটবল উন্নয়ন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক জাবের আহমদ রইছকে জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর (শাহপুর) শাহ ফুটবল একাডেমির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ উপলক্ষে ক্রীড়া সংগঠন শাহ ফুটবল একাডেমির কার্যালয় হবিবপুর মাদ্রাসা পয়েন্টে আলোচনা সভার আয়োজন করা হয়।

একাডেমির উপদেষ্টা হাজী আব্দুল মান্নানের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালক সেলিম আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা রাখেন যুক্তরাজ্য প্রবাসী গীতিকার এমডি মনোয়ার হোসেন।

সভার শুরুতে একাডেমির উপদেষ্টা শামিনুর রহমানের স্বাগত বক্তব্যে বিশেষ অতিথির বক্তৃতা দেন বাংলাদেশ শিশু কিশোর ফুটবল উন্নয়ন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি জাবের আহমদ রইছ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আনছার আলী, এম.এ শহীদ, সাংবাদিক মাসুম আহমদ, মোহাম্মদ লাকু মিয়া ও বর্তমান কৃতি ফুটবলার মনির প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার বর্তমান ও সাবেক খেলোয়াড়দের মধ্যে শাহীন মিয়া ওরফে মেয়র শাহীন, এম.এ রব,  আব্দাল, মোহাম্মাদ হাম্মাদ আহমদ, সৈয়দ আনিসুর রহমান আনিছ, ডা. বদরুল ইসলাম, সামছুল আলম, রুবেল, সৈয়দ মাজুর, হাফিজ কাওছার আহমদ, এনামুল হক, শাহ আলম খাঁন, আব্দুল ফারুক, একাডেমির সদস্য রাহীম আহমদ, মোরশেদ আহমদ, তোফায়েল, তারেক মিয়া, ফাহিম, রেজু আহমদ ইমন, সায়েম আহমদ, আনোয়ার, জাকিরসহ প্রায় অর্ধ শতাধিক লোকজন।

সংগঠনের কার্যক্রমে মুগ্ধ হয়ে ১০ হাজার টাকা দিবেন বলে ঘোষণা দেন গীতিকার এমডি মনোয়ার। সভা শেষে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.