মাধবপুর প্রতিনিধি | ১৮ সেপ্টেম্বর, ২০১৭
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জালুয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৬৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান চৌধুরী জানান, -সোমবার ভোর রাতে রাজেন্দ্রপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার শেখ আ. শহীদ এর নেতৃত্বে বিজিবির একটি টহল দল উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৬৭ বোতল ভারতীয় মদ জব্দ করেন।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায় বলে জানান তিনি।