Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জ থেকে ২৩ বোতল মদ সহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক |  ২৬ মে, ২০১৫

কোম্পানীগঞ্জ উপজেলার ধোপাগুল বাজারে অভিযান চালিয়ে হারুন মিয়া (৩০) নামক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার হওয়া হারুন মিয়া গোয়াইনঘাট উপজেলার জাংগাইল উত্তরপাড়া গ্রামের সপর আলীর ছেলে।

মঙ্গলবার সকালে র‌্যাব ৯ এর সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- সোমবার রাত সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ৯ এর একটি দল কোম্পানীগঞ্জ রোডের ধোপাগুল বাজারে অভিযান চালায়। এ সময় বাজারের ছায়িম পরিবহন কাউন্টারের সামনে থেকে ২৩ বোতল মদ সহ হারুন মিয়াকে গ্রেফতার করা হয়। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.