Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে দুটি জলাশয়ে ৬৬৯ কেজি পোনামাছ অবমুক্ত

নিউজ ডেস্ক |  ১৮ সেপ্টেম্বর, ২০১৭

সিলেটের ওসমানীনগরে দুটি উন্মুক্ত জলাশয়ে ৬শ’ ৬৯কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাদীপুর ইউপির কাটারমার খাল ও গোয়ালাবাজার ইউপির কালাসারা হাওরে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারি স্থাপন ও পোনা অবমুক্তকরণ প্রকল্পের আওতায় এ পোনামাছ গুলো অবমুক্ত করা হয়।

পোনামাছ অবমুক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মইনুল হক চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা সুলতান আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, ওসমানীনগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আ’লীগ সদস্য আবদাল মিয়া, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি চঞ্চল পাল, উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি আজির উদ্দিন, সহকারী প্রকৌশলী আলমগীর হোসেন, সাংবাদিক কয়েছ মিয়া ও কবির আহমদ প্রমুখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.