Sylhet Today 24 PRINT

জামালগঞ্জে পুলিশিং কমিউনিটি সভা অনুষ্ঠিত

জামালগঞ্জ প্রতিনিধি |  ১৮ সেপ্টেম্বর, ২০১৭

পুলিশই জনতা, জনতাই পুলিশ এই স্লোগানের আলোকে জামালগঞ্জে পুলিশিং কমিউনিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হাশেমের সঞ্চালনায় পুলিশিং কমিউনিটির সভাপতি বাবু করুনা সিন্ধু তালুকদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হাশেম। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত ডিআইজি সিলেট রেঞ্জ মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান।

সভায় উপজেলার আইনশৃঙ্খলা বিষয়ে দিক নির্দেশক বক্তব্যে প্রধান অতিথি বলেন, সমাজে অপরাধের চিত্র সাধারণ জনগণের সহযোগিতা ছাড়া চিহ্নিত করা সম্ভব না। পুলিশের যত ভাল কাজ করে সব ভাল কাজের ভাগীদার আপনারা। বিভিন্ন বক্তার বক্তব্যে বুঝতে পারলাম পুলিশ জনগণের কাছাকাছি এসেছে। আগামীতে এ বন্ধন অটুট রাখার জন্য উভয়ের আন্তরিকতার প্রয়োজন। বক্তাদের কথা থেকে আরও জানতে পারলাম পুলিশ জামালগঞ্জ উপজেলায় মাদকের ছড়াছড়ি রোধ করতে আশানুরূপ কাজ করে আসছে। অচিরেই জামালগঞ্জ মাদকমুক্ত হয়ে যাবে। নৌ চাঁদাবাজদের ব্যাপারে গত বছরের মত কড়া নজরদারই থাকবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, সাচনা বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শামীম, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন চেয়ারম্যান রজব আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, জাতীয় পার্টির উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান তালুকদার, আওয়ামী লীগ নেতা কাজী আশরাফুজ্জামান, মোবারক হোসেন তালুকদার, বিশিষ্ট সমাজ সেবক পংকজ পাল চৌধুরী, জামিল আহমেদ জুয়েল, যুবলীগ নেতা কাশেম আখঞ্জী, কবির আলম প্রমুখ।

বক্তারা উন্মুক্ত আলোচনায় জামালগঞ্জ থানা এরিয়ায় নৌ-চাঁদাবাজদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.