Sylhet Today 24 PRINT

মাধবপুরে ৩ ডাকাত গ্রেপ্তারের পর কারাগারে

মাধবপুর প্রতিনিধি |  ১৮ সেপ্টেম্বর, ২০১৭

হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ সোমবার ভোর রাতে  ৩ ডাকাত কে গ্রেপ্তার করেছে ।

গ্রেপ্তারকৃতরা হল উপজেলার  রসুলপুর গ্রামের জজ মিয়ার ছেলে ফারুক মিয়া(৩৫), দূর্বলপুর গ্রামের সৈয়দ আহাম্মেদের ছেলে খুর্শেদ মিয়া(৩০), গাংগাইল গ্রামের ফুল মিয়ার ছেলে  সোহেল মিয়া(৩০) ।

মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ(উপ-পরিদর্শক) কামরুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞসাবাদে মনতলা নুরুজ্জামান হুজুরের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। ওইদিন দুপুরে গ্রেপ্তারকৃতদের হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.