Sylhet Today 24 PRINT

কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দেওয়ায় পুরষ্কৃত জগন্নাথপুর থানার এএসআই

জগন্নাথপুর প্রতিনিধি  |  ১৯ সেপ্টেম্বর, ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুরে কুড়িয়ে পাওয়া টাকা প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়ায় এএসআই শাহ জামালকে পুরস্কৃত করেছে মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন সিলেট। প্রশাসনিক বিশেষ অবদান ও সততার জন্য তাকে এ পুরষ্কার দেওয়া হয় বলে জানিয়েছেন আয়োজকরা।

তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ তাসলিমা শারমিন ও বিশেষ অতিথি আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) পরিচালক মাহাবুর আলম শেখ রাসেল।

এ প্রসঙ্গে শাহ জামাল বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে জনতার জান ও মালের নিরাপত্তা প্রদান করা। আমি আমার কর্তব্য পালন করেছি। যতদিন বেঁচে থাকবেন এমনটা করে যাবো।

উল্লেখ্য, সম্প্রতি এএসআই শাহ জামাল জগন্নাথপুর বাজারের সড়কে এক ব্যবসায়ীর টাকা কুড়িয়ে পেয়ে তাকে খুঁজে বের করে ফেরত দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.