Sylhet Today 24 PRINT

রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে সিলেটে বৌদ্ধ সমিতির মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ১৯ সেপ্টেম্বর, ২০১৭

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর চলমান জাতিগত নিধন, অমানবিক নির্যাতন এবং রোহিঙ্গাদের স্বদেশভূমি ত্যাগে বাধ্য করার প্রতিবাদে সিলেট বৌদ্ধ সমিতি মানববন্ধন করেছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু সংগঠন সমূহের জাতীয় সমন্বয় কমিটির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন সিলেট বৌদ্ধ সমিতির উপদেষ্টা, বৌদ্ধ নেতা রামেন্দ্র বড়ুয়া ও সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক উৎফল বড়ুয়া । এছাড়া আরও উপস্থিত ছিলেন লিটন বড়ুয়া,শিমুল মুৎসুদ্দি, দিলু বড়ুয়া, জয়ধন বড়ুয়া, মিলন বড়ুয়া, পলাশ বড়ুয়া,পাপ্পু বড়ুয়া, লাভলু বড়ুয়া,রাজু বড়ুয়া, শিমুল বড়ুয়া প্রমুখ।

বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গা হত্যা ও নির্যাতনকারীরা মানবতার শত্রু। নির্বিচারে রোহিঙ্গা হত্যা করে তারা মানবতাকে হত্যা করেছে। তাদের এই ঘৃণিত কাজ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.