Sylhet Today 24 PRINT

মাধবপুরে দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

মাধবপুর প্রতিনিধি |  ১৯ সেপ্টেম্বর, ২০১৭

হবিগঞ্জ জেলা দুদক কর্তৃক মাধবপুর উপজেলার গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক মনীষ চাকমা।

সাংবাদিক কাউছার আহম্মেদ ও সহকারী শিক্ষক নুরুল ইসলামের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুদক উপ- পরিচালক খন্দকার খলিলুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনিল কৃষ্ণ মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) টিনা পাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, অধ্যক্ষ আলী আজগর, অধ্যক্ষ মোহন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রহম আলী,দুদক মাধবপুর উপজেলা কমিটির সভাপতি ও সাবেক অধ্যক্ষ সিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বণিক, ইউপি চেয়ারম্যান শামছুল ইসলাম কামাল,প্রধান শিক্ষক এনামুল হক,শিক্ষার্থী সাবরিনা জেরিন,শাকিব আহম্মেদ প্রমুখ।

পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.