Sylhet Today 24 PRINT

পুলিশ প্রশিক্ষণে মাধবপুরের এসআই মমিনুলের কৃতিত্ব

মাধবপুর প্রতিনিধি |  ১৯ সেপ্টেম্বর, ২০১৭

বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক মমিনুল ইসলাম টাঙ্গাইল মহেরায় ৬ মাসের প্রশিক্ষণ লিখিত ও শারিরীক কসরতে কৃতিত্বপূর্ণ ফলাফল করেছেন। তিনি ৭শ ২৬ জন এসআইয়ের মধ্যে ডিসি কোর্সে শীর্ষ ১০ এ মেধা তালিকায় স্থান করেছেন।

গত ১০ সেপ্টেম্বর ১৪ তম ডিসি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি ড. হাসানুল হায়দার কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সনদ তুলে দেন।

এর আগে তিনি সিলেট রেঞ্জের সেবার জন্য ২১ বার শ্রেষ্ঠ এবং জাতীয় পর্যায়ে ২ বার আইজিপি ব্যাচ পদক লাভ করেন।

উপ-পরিদর্শক মমিনুল ইসলাম এখন মাধবপুর থানায় কর্মরত আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.