Sylhet Today 24 PRINT

রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বনাথে মানববন্ধন

বিশ্বনাথ প্রতিনিধি  |  ১৯ সেপ্টেম্বর, ২০১৭

মিয়ানমারের সামরিক বাহিনী কর্তৃক রোহিঙ্গা গণহত্যা বন্ধ ও বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে মাতৃভূমির অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিশ্বনাথ বাসিয়া ব্রীজের উপর বিশ্বনাথ বন্ধুসভা, বিশ্বনাথ থিয়েটার, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ও বি.জি.ডি.এ.কে.এস বিশ্বনাথ উপজেলা শাখার এর যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তারা বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের যেভাবে হত্যা ও নির্যাতন করা হচ্ছে তা নিঃসন্দেহে গণহত্যা। একটি জাতিকে সমূলে নিশ্চিন্ন করার সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে রোহিঙ্গা নিধন মানব সভ্যতার ইতিহাসে এক কলংকিত অধ্যায়। তারা বলেন, রোহিঙ্গাদের গণহত্যা, নির্যাতন বন্ধ করে বিতাড়িত রোহিঙ্গাদের মাতৃভূমিতে ফিরিয়ে নিতে হবে এবং নাগরিকত্ব প্রদান করে স-সম্মানে বসবাস করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এজন্য জাতিসংঘসহ বিশ্ব নেতৃবৃন্দকে মিয়ানমার সরকারের উপর প্রচন্ড চাপ সৃষ্টির অনুরোধও জানান বক্তারা।

প্রথমআলো বন্ধুসভা বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি প্রবীর কান্তি দে পিংকুর সভাপতিত্বে ও বিশ্বনাথ থিয়েটারের সাধারণ সম্পাদক নবীন সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক ও বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদের সভাপতি কবি সাইদুর রহমান সাঈদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল, বি.জি.ডি.এ.কে.এস সহ-সভাপতি ডাঃ শানুর আলী, বিশ্বনাথ প্রেসক্লাব অপরাংশের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, মানবকন্ঠ সেতুবন্ধন বিশ্বনাথ শাখার আহবায়ক আব্দুল মুমিন, বিশ্বনাথ ইসলামী ছাত্র সংস্থার সাবেক সভাপতি আলী আনহার শাহান, ও বি.জি.ডি.এ.কে.এস এর সাধারণ সম্পাদক ডাঃ হোসেন আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক বকুল আহমদ। মানববন্ধনে বিশ্বনাথ ফার্মাসিস্ট এসোসিয়েশন, বি.জি.ডি.এ.কে.এসসহ বিশ্বনাথের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.