Sylhet Today 24 PRINT

মাধবপুরে দুই মাদক বিক্রেতার কারাদণ্ড

মাধবপুর প্রতিনিধি |  ১৯ সেপ্টেম্বর, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে ২ মাদক বিক্রেতাকে ৩ মাস করে কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন- মাধবপুর উপজেলার বেলঘর গ্রামের তারা মিয়ার ছেলে আব্দুল মতিন (৫০) ও একই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে খেলু মিয়া (৬৫)।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোকলেছুর রহমান এ দন্ডাদেশ আদেশ দেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কর্মকর্তা মোঃ খায়রুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকালে গোপন সূত্রে খবর পেয়ে বেলঘর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পৃথক স্থান থেকে ৩শ’ গ্রাম গাঁজাসহ মতিন ও খেলুকে আটক করেন তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে গেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি উপরোক্ত দন্ডাদেশ প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.