Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজার থেকে চুরি হওয়া গাড়ি জৈন্তাপুর থেকে উদ্ধার, আটক ৪

নিজস্ব প্রতিবেদক |  ২০ সেপ্টেম্বর, ২০১৭

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার থেকে সোমবার রাতে দুটি অটোরিকশাসহ (সিএনজি) সংঘবদ্ধ চোর চক্রের ৪ চোরকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হচ্ছে-সিলেটের বিয়ানীবাজার উপজেলার পাতন বড়পাড়া গ্রামের রফিক উদ্দিনের ছেলে শাসসুল ইসলাম(২৮), একই উপজেলার নয়াগ্রামের সিরাজ উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম (২০), জৈন্তাপুর উপজেলার বারইকান্দি গ্রামর আব্দুল মতলিবের ছেলে মো. সফিক মিয়া (৩৬), একই  উপজেলার ডৌডিকের গ্রামের আহমদ আলীর ছেলে আব্দুস শুকুর (২২)।

সিলেটে জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মুহম্মদ শামসুল আলম সরকার জানান, গত সোমবার সকালে বিয়ানীবাজার থানায় গাড়ি চুরির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। পরে অভিযান চালিয়ে জৈন্তাপুর থেকে দুটি সিএনজিসহ চার চোরকে আটক করা হয়। সিএনজির মধ্যে একটি রেজি নং-মৌলভীবাজার-থ-১১-৭৫৭৫ এবং অন্যটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি (অটোরিক্সা) উদ্ধার করা হয়। আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.