Sylhet Today 24 PRINT

তামাবিলে ব্যবসায়ী নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, বিক্ষোভ

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২০ সেপ্টেম্বর, ২০১৭

তামবিল চুনাপাথর, পাথর ও কয়লা অামদানিকারক গ্রুপের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত অালীকে ট্রাক চাপায় হত্যা চেষ্টার অভিযোগ এনে তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা অামদানিকারক গ্রুপের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বুধবার দুপুর ২ টায় সিলেটের তামাবিল স্থল বন্দর পয়েন্টে বিক্ষোভ মিছিল শেষে সংগঠনের সহ সভাপতি জালাল উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন ছেদুর পরিচালনায় প্রতিবাদ সভায় এসময় বক্তব্য রাখেন জাফলং আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হানিফ মাহমুদ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া, অর্থ সম্পাদক অাব্দুল অাহাদ, দপ্তর সম্পাদক রুবেল আহমেদ, সদস্য জাকির খান, আব্দুল অালিম, আব্দুল কাদির সেন্টু, ওমর ফারুক, ব্যবসায়ী আইয়ুব অালী, মনির হোসেন, আব্দুল জব্বার, নুর ইসলাম, বেনজির আহমেদ সুমন প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন ব্যাবসায়ী ও রাজনৈতিক নেতা এম লিয়াকত অালীকে হত্যা প্রচেষ্টা কারী ট্রাক চালককে অভিলম্বে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে। অন্যতায় লাগাতার কর্মসূচী সহ বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.