Sylhet Today 24 PRINT

রাজনগরে ট্রাকচাপায় নারীর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি  |  ২০ সেপ্টেম্বর, ২০১৭

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ট্রাকচাপায় বুধবার দুপুরে ঝুনু রানী দেবী (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, দুপুর আনুমানিক আড়াইটায় উপজেলার চাটুরা গ্রামে দ্রুতগতির একটি ট্রাক (সিলেট ট ১১-০৪৯৮) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা স্বপন দেবের স্ত্রী ঝুনু রানীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরেই ট্রাকচালক পালিয়ে গেছে।

রাজনগর থানার ওসি শ্যামল বণিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.