Sylhet Today 24 PRINT

মাধবপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ২১ সেপ্টেম্বর, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে নুরুন্নাহার বেগম (২৫) হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্বামী সালাহউদ্দিন (৩২)কে চাঁদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে মাধবপুরের কাশিনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক(ইনচার্জ) মনোয়ার হোসেনকে চাঁদপুর থেকে গ্রেপ্তার করে নিয়ে আসেন। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনা স্বীকার করেছে সালাউদ্দিন।

সালাউদ্দিন উপজেলার দেবনগর গ্রামের হাবিবুর রহমান হিরণের ছেলে।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনোয়ার হোসেন জানান, প্রায় ৩ মাস পূর্বে শ্বাসরোধ করে সালাউদ্দিন তার স্ত্রীকে হত্যা করে।

ঘটনার পর নুরুন্নাহারের ভাই তাজন মিয়া বাদী ৫ জনকে আসামী করে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার পরিপ্রেক্ষিতেই সালাউদ্দিনকে চাঁদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার সালাউদ্দিন পুলিশকে জানায়, ঘটনার দিন রাতে দাম্পত্য কলহের জের ধরে নুরুন্নাহারের সাথে তার ঝগড়া হয়। এর এক পর্যায়ে সালাউদ্দিন নুরুন্নাহারকে গলায় চাপা দিয়ে হত্যা করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.