চুনারুঘাট প্রতিনিধি | ২১ সেপ্টেম্বর, ২০১৭
হবিগঞ্জের চুনারুঘাট বাস চাপায় ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১ জন।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার শ্রীকুটা নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীকুটা নামক স্থানে ঢাকা থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস হযরত নাসির উদ্দিন (র:) মাজার মুড়ারবন্দে যাওয়ার পথে একটি রিক্সাকে চাপা দেয়।
এ ঘটনায় রিক্সারোহী মতাই মিয়া (৪৮) ও রিকশাচালক করিম মিয়া (৩০) গুরুতর আহত হন। রিক্সা আরোহী উপজেলার জাজিউতা গ্রামের মৃত মরম আলীর ছেলে।
গুরুতর আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল নেয়ার পথেই মতাই মিয়া মারা যান। অন্যজনকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সে সময় বিক্ষুব্ধ জনতা পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীকুটা নামক স্থানে রাস্তা ব্যারিকেড দিয়ে প্রতিবাদ জানালে সেখানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে চুনারুঘাট থানার এস.আই আতাউর রহমান মুড়ারবন্দ মাজারগামী শ্যামলী পরিবহনটিকে আটক করে থানায় নিয়ে আসেন।