Sylhet Today 24 PRINT

টিলাগড়ে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা আহত

নিজস্ব প্রতিবেদক |  ২৬ মে, ২০১৫

টিলাগড়ে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ নেতা জাকারিয়া মাহমুদ গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪ টায় টিলাগড় আজমীর রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের আভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- বিকেল চারটার দিকে জাকারিয়া টিলাগড়স্থ আজমির রেস্টুরেন্টের সামনে অবস্থান করছিলেন। হঠাৎ করেই কয়েকজন যুবক দেশীয় অস্ত্র দিয়ে তার উপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় জনতা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে যান।

উল্লেখ্য, জাকারিয়া মাহমুদ সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য এবং টিলাগড় ছাত্রলীগ গ্রুপের সাথে রাজনীতিতে সক্রিয় আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.