Sylhet Today 24 PRINT

নগরী থেকে শিশু নিখোঁজ

সিলেটটুডে ডেস্ক |  ২১ সেপ্টেম্বর, ২০১৭

সিলেট নগরীর মিরাপাড়া এলাকা থেকে এক শিশু নিখোঁজ হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় সে শাহকরার (রহ.) মাদ্রাসা থেকে কিছু না বলে সে বের হয়। এর পর থেকে আর কোন খোঁজ মেলেনি। নিখোঁজ এমদাদুল হক জুমন শাহপরাণ থানাধীন মিরাপাড়া ১৫৩/এ বাসার মো. শফিক মিয়ার ছেলে।

জানা যায়, এমদাদুল হক জুমন শাহকরার (রহ.) মাদ্রাসার হিফজ বিভাগে ৭ বছর ধরে অধ্যায়ন করে আসছে। বুধবার সে মাদ্রাসা কর্তৃপক্ষকে কিছু না বলে বের হওয়ার পর আর কোন  সন্ধান মেলেনি তার।

এ ব্যাপারে তার পিতা শফিক আহমদ শাহপরাণ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং- ৯২০, ২০-০৯-২০১৭ইং। হারানো সময় তার পরণে ছিল হালকা গোলাপী পাঞ্জাবী, তার গায়ের রং উজ্জল ফর্সা। কেউ তার সন্ধান পেলে ০১৭২৩২৮৮৫৩৭, ০১৭১২৯১৬৩৮১ এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করেছে তার পরিবার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.