Sylhet Today 24 PRINT

‘একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আওয়ামী লীগের সকল নেতাকে রাজনীতি করতে হবে’

বিশ্বনাথ প্রতিনিধি |  ২১ সেপ্টেম্বর, ২০১৭

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দেশের সর্ব শ্রেণীর মানুষকে সঙ্গে নিয়ে দেশকে উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। রোহিঙ্গাদের আশ্রয় ও নিরাপত্তা প্রদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব বিশ্ববাসীর কাছে ফুটে উঠেছে। তার কার্যক্রম দেখে জাতিসংঘে বিশ্ব নেতারাও শেখ হাসিনার প্রশংসা করছেন। নিজ কর্মগুণে আগামী দিনে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার সুযোগ্য ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী শাহজাহান মিয়ার উদ্যোগে উপজেলার শাহজিরগাঁও-রজকপুর গ্রামবাসীর সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের সমুদ্রের মতো বিশাল একটি রাজনৈতিক দল। কাজেই সংগঠনের নেতাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। তাই বলে কেউ কাউকে ছেড়ে যেতে পারবেন না। যতই স্ব-বিরোধী আন্দোলন করি না কেন, আওয়ামী লীগের সকল নেতাদেরকে একই প্লাটফর্মে দাঁড়িয়ে রাজনীতি করতে হবে।

বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি সামছুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, উপজেলা আওয়ামী লীগের নেতা সমছু মিয়া, মো. আসাদুজ্জামান, আমির আলী চেয়ারম্যান, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য।

এর আগে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ খলিলুর রহমান ও এলাকাবাসীর পক্ষে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. রফিক মিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.