Sylhet Today 24 PRINT

মিয়ানমারের সেনাবাহিনীর উপর আন্তর্জাতিক চাপ প্রয়োগ করতে হবে: রুশনারা আলী

নিজস্ব প্রতিবেদক |  ২১ সেপ্টেম্বর, ২০১৭

ব্রিটিশ সাংসদ রুশনারা আলি বলেছেন, মিয়ানমারে সংখ্যালঘু নির্যাতন বন্ধে সেদেশের সেনাবাহিনীর উপর আরো আন্তর্জাতিক চাপ প্রয়োগ প্রয়োজন।

সন্ধ্যায় সিলেটে মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

রুশনারা আরো বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক মহলে রোহিঙ্গা সহ সংখ্যালঘু নির্যাতন বন্ধে যথেষ্ট তৎপরতা চালাচ্ছে। তবে মিয়ানামারের রাষ্ট্রক্ষমতায় যেহেতু সেনাবাহিনীর প্রভাব রয়েছে তাই সেনাবাহিনীর উপর আন্তর্জাতিক মহলের চাপ প্রয়োগ করতে হবে।

তিনি ও তার সহকর্মীরাও আন্তর্জাতিক মহলে নির্যাতন বন্ধে ততপরতা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.