Sylhet Today 24 PRINT

মাদকসেবী ছেলেকে বিজিবি’র হাতে তুলে দিলেন পিতা

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৬ মে, ২০১৫

হবিগঞ্জের মাধবপুরে নেশাগ্রস্থ ছেলেকে মদসহ বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি’র হাতে তুলে দিলেন এক পিতা। পরে তাকে ভ্রাম্যমান আদালত ১ বছরের কারাদন্ড প্রদান করে। সোমবার সন্ধ্যায় এ দন্ডাদেশ প্রদান করেন মাধবপুরের সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম। দন্ডিত আব্দুল বারিক উপজেলার রামনগর গ্রামের মুয়াজ্জিন আব্দুল কাদিরের ছেলে।

বিজিবি ৫৫ ব্যাটেলিয়ান কমান্ডার লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, আব্দুল বারিক নেশাগ্রস্থ হয়ে প্রায়ই তার বাবাকে মারপিট করতো। তার যন্ত্রণায় অতিষ্ট হয়ে সোমবার দুপুরে ১২ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ বিজিবি সদস্যদের হাতে তুলে দেন। মনতলা বিওপি’র নায়েক সাইদুর রহমান সন্ধ্যায় আব্দুল বারিককে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে হাজির করেন। সেখানে সে অপরাধ স্বীকার করলে তাকে ১ বছরের কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

এদিকে, সোমবার রাত সাড়ে ১১টায় মনতলা বিওপি’র নায়েক শওকত সীমান্তের শ্রীধরপুর এলাকা থেকে ২৬ কেজি গাঁজা জব্দ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.