Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু

জগ্ননাথপুর প্রতিনিধি |  ২৩ সেপ্টেম্বর, ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে বজ্রপাতে দুজনের মৃত্যু ঘটেছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ দুজনের মৃত্যু হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হাসিম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

নিহতরা হলেন উপজেলার কলকলিয়া ইউনিয়নের ঘীপুরা গ্রামের তাজুদ মিয়ার পুত্র স্থানীয় আটপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সুজাত মিয়া (১৬)। বিদ্যালয়ে যাওয়ার পথে রাস্তায় বজ্রপাতে তার মৃত্যু হয়।

অপরজন হলেন একই ইউনিয়নের কামারখাল গ্রামের মৃত হাকিম উল্লার ছেলে আবদুল আহাদ (৪৫)। তিনি হাওড়ে মাছ শিকার করতে গেলে বজ্রপাতে তাঁর মৃত্যু ঘটে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বজ্রপাতে দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.