Sylhet Today 24 PRINT

মাধবপুরে মাদক সহ আটক ২

মাধবপুর প্রতিনিধি |  ২৩ সেপ্টেম্বর, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বৈকণ্ঠপুর চা বাগান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বৈকণ্ঠপুর চা বাগান এলাকার হরিলাল রাজগোপের ছেলে প্রদীপ রাজগোপ (৩০) ও চুনারুঘাট উপজেলার সাতছড়ি বাগান এলাকার অমৃত কর্মকারের ছেলে গোপেন কর্মকার (২০)।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) গোলাম দস্তগীর জানান, সকালে গোপন সূত্রে খবর পেয়ে উল্লেখিত এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ৯ কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.