Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি  |  ২৩ সেপ্টেম্বর, ২০১৭

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে রুয়েল মিয়া (৩২) নামের ১ বছরের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।

তিনি রাণীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের আব্দুর রহিমের পুত্র।

তাঁকে শনিবার (২৩ সেপ্টেম্বর)  বিকাল ৩ ঘটিকার সময় সহকারী উপ পরিদর্শক (এএসআই) আফসার আহমদ এবং সহকারী উপ পরিদর্শক (এএসআই) আবুল হোসেনের নেতৃত্বে রাণীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার সাইফুল আলম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.