Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে ছাত্রলীগ নেতা কলিম গ্রেপ্তার

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৪ সেপ্টেম্বর, ২০১৭

বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা কলিমকে গ্রেপ্তার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আষ্টসাঙ্গন এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলার আদালতের ওয়ারেন্ট ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, সবজি ব্যবসায়ী নিজু হত্যা মামলার অন্যতম আসামী ছাত্রলীগ নেতা কলিমের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আষ্টসাঙ্গন এলাকা থেকে এসআই সাজ্জাদ কলিমকে গ্রেপ্তার করেন। কলিম দীর্ঘ দিন থেকে পলাতক ছিলেন বলেও পুলিশ সূত্রে জানা যায়।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জাহিদুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, রোববার তাকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করার কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.