Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমা ও শ্রীমঙ্গল থেকে দুই রোহিঙ্গা শিশু আটক

নিজস্ব প্রতিবেদক  |  ২৪ সেপ্টেম্বর, ২০১৭

সিলেটের দক্ষিণ সুরমা ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে দুই রোহিঙ্গা শিশুকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার থেকে আল আমিন (১৫) নামে রোহিঙ্গা শিশুকে ও দুপুরে শ্রীমঙ্গল উপজেলার মুসলিমবাগ এলাকা থেকে জেহাদুল ইসলাম (১১) নামে আরেক রোহিঙ্গা শিশুকে আটক করে পুলিশ।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান,  সিলেট থেকে ত্রাণ নিয়ে যাওয়া একটি গাড়িতে ওঠে আল আমিন সিলেটে চলে আসে। আল আমিনকে রোহিঙ্গা শরণার্থী শিবিরে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ওসি।

অপরদিকে, শ্রীমঙ্গল থানার ওসি কেএম নজরুল বলেন, গত মঙ্গলবার শিশুটিসহ আরো ২০/২২ জন রোহিঙ্গা সিলেটে মাজার জিয়ারত করতে চট্টগ্রাম থেকে ট্রেনে উঠে। ফেনী রেল স্টেশনে পুলিশ বাকিদের নামিয়ে নিলেও ট্রেনের আসনে বসে থাকায় তাকে কেউ কিছু বলেনি। এসময় শহীদ মিয়া নামে শ্রীমঙ্গলের এক যাত্রী তাকে শ্রীমঙ্গল নামিয়ে তার বাসায় নিয়ে যায়। রবিবার দুপুরে বাড়ির লোকজন পুলিশে খবর দিলে পুলিশ জিহাদকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

উদ্ধারকৃত জিহাদকে কক্সবাজার শরণার্থী শিবিরে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে ওসি কেএম নজরুল জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.