Sylhet Today 24 PRINT

মামলা থেকে অব্যাহতির দাবিতে বিশ্বনাথে যুবসমাজের মানববন্ধন

বিশ্বনাথ প্রতিনিধি  |  ২৫ সেপ্টেম্বর, ২০১৭

সিলেটের বিশ্বনাথে ‘এপিবিএন’র মামলাকে মিথ্যা দাবি করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চক-রামপ্রাসাদ গ্রামবাসী।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্বনাথ-রামপাশা সড়কের কাদিপুরে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এরআগে রোববার বিকেলে সিলেটের ডিআইজি বরাবরে স্মারকলিপিও দিয়েছেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা যুবলীগের সদস্য চক-রামপ্রাসাদ গ্রামের আব্দুস শহীদকে মিথ্যা মদের মামলায় ফাঁসানো হয়েছে। জরুরী ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে মামলাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান বক্তারা।

গ্রামের প্রবীণ মুরব্বি কছির আলীর সভাপতিত্বে ও তরুণ সংগঠক আকরাম আলীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক আলাউদ্দিন, সংগঠক শাহীন মিয়া, আব্দুল হামিদ, তাজির আলী, ইশ্রাব আলী, আলমগীর হোসেন, যুবলীগ নেতা মুছা মিয়া, জুয়েল আহমদ, শাহীম আহমদ, ওযারিছ আলী, সাইদ আলী, ফরিদ আলী, আনোয়ার হোসেন, বাবুল মিয়া, হেলাল আহমদ, রায়হান আহমদ, দেলোয়ার হোসেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১৫ জুন বিকেলে লালাবাজারের ‘৭-এপিবিএন’র এসআই খন্দকার সাইদ আহমদ শহীদের বাড়ির অদূরে একটি পুকুর থেকে ৩২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। ওইদিন রাতে  তিনি বাদী হয়ে বিশ্বনাথ থানায় মাদক আইনে মামলা দায়ের করেন (মামলা নং ১১)। তবে, মামলার স্বাক্ষীসহ গ্রামবাসীর অভিযোগ, পুলিশ খালি বোতল দেখিয়ে থানায় গিয়ে মাদক আইনে মিথ্যা মামলা দেয়া হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.