Sylhet Today 24 PRINT

রোটারী ক্লাব অব্ সিলেট কসমোপলিটনের সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট |  ২৭ মে, ২০১৫

রোটারিয়ান এসিসট্যান্ট গর্ভনর ইঞ্জিনিয়ার মনতাজির আলী বলেছেন, যারা সমাজসেবায় কাজ করে তাদেরকে সম্মান প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব। ফলে তারা মানব সেবায় উৎসাহিত হয়। এতে সমাজ উপকৃত হয়। রোটারী ক্লাবগুলো সবসময় সমাজের অসহায় দরিদ্র জনগোষ্ঠির কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দেশের দুর্যোগময় সময় রোটারী ক্লাবগুলো অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এছাড়াও বছরের বিভিন্ন সময় শীতবস্ত্র বিতরণ, ঈদের সময় খাদ্য বিতরণ করে থাকে। তিনি এ ক্লাবের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

গত ২৬ মে মঙ্গলবার রাতে নগরীর একটি অভিজাত হোটেলে রোটারী ক্লাব অব্ সিলেট কসমোপলিটন আয়োজিত ক্লাবের পিপি রোটারিয়ান কামিল হোসেন পিএইচএফ ২০১৫-১৬ জোনাল ডেপুটি নির্বাচিত হওয়ায় এবং রোটারিয়া ডাঃ এমদাদুল হক স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক হোমিওপ্যাথি বোর্ডে সিলেট বিভাগীয় সদস্য মনোনীয় হওয়ায় তাদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। রোটারী ক্লাব অব্ সিলেট কসমোপলিটন এর প্রেসিডেন্ট রোটারিয়ান কামাল আহমদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী রোটারিয়ান মনজুর আহমদ খান-এর পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ হোমিও মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ও হ্যানিম্যান্ট সোসাইটির সভাপতি রোটারিয়া ডাঃ মোঃ এমদাদুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ হোমিও মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডাঃ নাজমুল হক, মেডিকেল অফিসার মুজিবুর রহমান, ডাঃ আসমা বেগম, ডাঃ কামাল খান, ডাঃ এম.এস.আর জাহিদ, ডাঃ সাহেদা বেগম, ডাঃ সাজ্জাদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন রোটারিয়ান ইফতিয়াক হোসেন মঞ্জু। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রোটারিয়ান সিএম মোতালিব, রোটারিয়ান বুরহান উদ্দিন, রোটারিয়ান মিন্টু রঞ্জন দে, রোটারিয়ান কামরুল ইসলাম, রোটারিয়ান জামাল উদ্দিন, রোটারিয়ান নাজমুল হক, রোটারিয়ান একবার হোসেন, ফেরদৌস আলম সহ ক্লাবের সদস্যবৃন্দ।

পরে সংবর্ধিত অতিথিদ্বয়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.