Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে পূজা উপলক্ষে শফিকুর চৌধুরীর বস্ত্র বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি  |  ২৫ সেপ্টেম্বর, ২০১৭

সিলেটের বিশ্বনাথে ‘শারদীয় দুর্গা পূজা’ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় ডাক বাংলোয় আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর ব্যক্তিগত পক্ষ থেকে এ বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত কুমার পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্যের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও অমিতাভ পরাগ তালুকদার, ওসি শামসুদ্দোহা পিপিএম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব পংকি খান, বালাগঞ্জ-ওসমানী নগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পিনাক বাণী চক্রবর্তী।

অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি দেবব্রত চক্রবর্তী দেবু ও স্বাগত বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.