Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় বিআরডিবির নতুন চেয়ারম্যান ফজলু, ভাইস চেয়ারম্যান তাজুল

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৫ সেপ্টেম্বর, ২০১৭

কুলাউড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (বিআরডিবির) ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে চেয়ারম্যান পদে ৬২ ভোট পেয়ে ফজলুল হক ফজলু ও সাংবাদিক মো. তাজুল ইসলাম ৬৩ ভোট পেয়ে নতুন ভাইস চেয়ারম্যান  নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) উপজেলা বিআরডিবি ভবনে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।   

বিআরডিবি সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৪১ ভোট সাইফুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান সমস উদ্দিন ৪০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ১০৩ জন ভোটারের মধ্যে শতভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

কুলাউড়া উপজেলা বিআরডিবির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. সাইফুল আলম ফলাফল নিশ্চিত করেন।  

উল্লেখ্য, ৩ বছরের জন্য নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের মাধ্যমে সমবায়ে সুবিধাভোগীদের কল্যাণে কার্যক্রম পরিচালনা করবে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.