Sylhet Today 24 PRINT

দিরাইয়ে বজ্রপাত রোধে তালগাছের বীজ বিতরণ

দিরাই প্রতিনিধি |  ২৫ সেপ্টেম্বর, ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি প্রকল্প থেকে বজ্রপাত রোধে হাওর পাড়ের ৯টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাড়ে তিন হাজার তালগাছের বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বীজ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার।

এ সময় সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই খান, ইউপি চেয়ারম্যান রতন কুমার তালুকদার, সৌম্য চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.