Sylhet Today 24 PRINT

বড়লেখায় বন্যাদুর্গতদের পাশে প্রবাসী সাংবাদিক মুনজের

বড়লেখা প্রতিনিধি |  ২৬ সেপ্টেম্বর, ২০১৭

মৌলভীবাজারের বড়লেখায় বন্যাদুর্গতদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন লন্ডন প্রবাসী সাংবাদিক মুনজের আহমদ চৌধুরী।

রোববার দিনব্যাপী হাকালুকি হাওরপারের কামিলপুর ও শেখপাড়া গ্রামের ২ শতাধিক দুর্গত পরিবারের মাঝে এ অর্থ বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন-বড়লেখা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক নিয়াজ উদ্দীন, দক্ষিণভাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ বিএনপি নেতা শামীম আহমদ চৌধুরী, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, কাজী রমিজ উদ্দিন, তপন কুমার দাস, এজে লাভলু, ইউপি মেম্বার আমিনুল হক, সমাজসেবক আব্দুল বাছিত, আসাদুল ইসলাম চৌধুরী রুমন, উবাদা নিজাম, দেওয়ান উসামা নিজাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.