বড়লেখা প্রতিনিধি | ২৬ সেপ্টেম্বর, ২০১৭
সনাতন সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১৩২টি সার্বজনীন পূজামণ্ডপে ৫০০ কেজি করে জিআর চালের ছাড়পত্র আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত এ চালগুলো উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার পূজামণ্ডপে বিতরণ করা হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সুহেল মাহমুদের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল প্রমুখ।